সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা দাউদকান্দি সেনাবাহিনীর অভিযানে অ’স্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গোমতী ও মেঘনা সেতুর নিচে অবস্থিত সুরঙ্গ থেকে ডাকাত চক্রের লুকিয়ে রাখা অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।গোপন তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর বুধবার রাত দশটায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভি’শনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে তল্লাশির মাধ্যমে সুরঙ্গ থেকে একটি অস্ত্র, দুটি গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর আনুমানিক ধারনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ব্রীজে যানজটের সময়এই অস্ত্র ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাই বা ডাকাতি সংগঠিত করার পরিকল্পনা ছিল। পাশাপাশি, গোমতী ও মেঘনা নদীতে ডাকাতির ক্ষেত্রেও এই অস্ত্র ব্যবহার হতে পারে বলে ধারণা করছে তারা।অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা যায়নি তবে জড়িতদের শনাক্তে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102