সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে ৫ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :
খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার পৌঁছে দিয়েছে ঝিনাইদহ কৃষি বিভাগ। সদর উপজেলার ৫ হাজার ৪৮৫ জন কৃষক পেয়েছেন এই সহায়তা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব ও কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে মোট ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মেট্রিক টন ডিএপি এবং ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, এই উদ্যোগে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং রবি মৌসুমে ফলন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102