সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা: ১১ অক্টোবর ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা সাধারণ জনগণ তারা অনেক সময় মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সাড়া দেন না। কিন্তু তাদেরকে যথাযথভাবে বোঝানো গেলে তারা এ সেবা গ্রহণে আগ্রহী হন। ‌ অন্যদিকে শিক্ষিত জনগোষ্ঠীর মাঝেও মানসিক স্বাস্থ্য ও সেবা সম্পর্কে বিরূপ ধারণা রয়েছে। এমনকি, অনেক চিকিৎসক পরিবারেরও অনেক সদস্য দীর্ঘদিন যাবত মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কিন্তু তারা সেবা গ্রহণ করছেন না, যা অত্যন্ত দুঃখজনক। তাই, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।

এসময় উপদেষ্টা ভবিষ্যতে বিদ্যালয়গুলোতেও মানসিক স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রফেসর ডঃ এম এম এ সালাউদ্দিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের মহাসচিব প্রফেসর ডঃ নিজাম উদ্দিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর পরিচালক প্রফেসর ড. মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102