সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জলঢাকায় সেনা সদস্য লাঞ্ছিত, প্রধান অভিযুক্ত হেলাল মেহেদী সহ চারজন গ্রেফতার

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৯৬ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজারে সংঘটিত সেনাসদস্য মাহমুদুরকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় চারজনকে গ্রেফতার দেখিয়েছে জলঢাকা থানা পুলিশ। সেনাসদস্য মাহমুদুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর সিএমএইচে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হাই জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০’০০ টার দিকে সেনাসদস্য মাহমুদুর রহমান ব্যাক্তিগত কাজে গোলমুন্ডা বাজারে এলে গোলমুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মে. হেলাল উদ্দিন, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের নির্বাহী সদস্য মেহেদী হাসান, ছাত্রদল কর্মী সাকিব হাসান সহ আরও ১০/ ১২ জন সেনাসদস্য মাহমুদুরকে বাজার সংলগ্ন তথাকথিত আবু সাঈদ ক্লাবে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁকে সমকামি আখ্যা দিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে তার মেসেঞ্জার চেক করতে থাকলে মাহমুদুর এতে বাধা প্রদান করলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হেলালের নেতৃত্বে অন্যান্যরা সেনাসদস্য মাহমুদুরকে রশি দিয়ে বেঁধে বেদম মারপিট করতে থাকে। অবস্থা বেগতিক হলে মাহমুদুরকে স্থানীয় চিকিৎসক ডা. সিহাবের চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা চলাচালীন মাহমুদুরের গ্রামের লোকজন এসে ডা. সিহাবের চেম্বার ঘেরাও করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে এবং দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে জলঢাকা থানা পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপক প্রচেষ্টা চালায় কিন্ত সেনাসদস্য মাহমুদুরের গ্রামের কিছু উগ্র তরুনের উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে ঘটনাস্থলে উপস্থিত জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মেহাম্মদ সাজ্জাদ সেনাবাহিনীকে জানালে বিকাল ৪’০০ টার দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পল্লী চিকিৎসক ডা. সিহাব সহ ছাত্রদল নেতা হেলাল, মেহেদী, রাকিবকে গ্রেফতার করে জলঢাকা থানায় সোপর্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।

গতকালকের ঘটনার অভিযুক্ত ছাত্রদল নেতা হেলাল উদ্দিন এই প্রতিবেদককে জানান যে, সেনাসদস্য মাহমুদুর ফেসবুকে ফেইক একাউন্ট খুলে দীর্ঘদিন যাবত তাঁকে সহ ক্লাবের অন্যান্যদেরকে সমকামিতায় উদ্বুদ্ধ করে মেসেঞ্জার ও হেয়াটসআ্যাপে বিরক্ত করছিলো। তাঁকে ধরার জন্যে আমরা ফাঁদ পাতি ও আজকে তাঁকে ধরতে সক্ষম হই। তাঁকে ধরার পরে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে কিছু হাতাহাতির ঘটনা ঘটে।

সেনাসদস্য মাহমুদুরের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে জানায় যে সে সমকামিদের ধরার জন্যেই তাদের গ্রুপে যোগ দিয়েছিলো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102