সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

অবৈধ হাউসিং কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন অবৈধ হাউসিং কোম্পানিগুলো সরকারি অনুমোদন না নিয়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে এবং জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে ব্যবসা পরিচালনা করছে, এরকম অসংখ্য অভিযোগের ভিত্তিতে আজ পাঁচটি হাউসিং কোম্পানিতে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

রূপগঞ্জ উপজেলায় যে সকল হাউসিং কোম্পানিগুলো অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে, তাদের কোনোভাবেই অবৈধ কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।

হাউজিং কোম্পানি পরিচালনা করতে হলে অবশ্যই সরকারি বৈধ অনুমোদন প্রয়োজন।

উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে— জনস্বার্থে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই অবৈধ হাউজিং ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না।

অভিযানটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ-আল-সোহান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102