মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন করলেন ——স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান আজ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেছেন। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আরবান (শহুরে) এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার দুর্বলতা রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। স্বাস্থ্য সচিব এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের এত বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একা সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। এক্ষেত্রে এনজিওগুলো ভালো ভূমিকা রাখতে পারে, যার প্রমাণ সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় তাদের সহায়তা পাওয়া গেছে। তিনি ব্যক্তিগত সুস্থতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজের সুস্থতার জন্য নিজেকেই সচেতন থাকতে হবে। খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের পক্ষ থেকে ডিআরইউতে একটি পৃথক কমিউনিটি ক্লিনিক টাইপের ক্লিনিক করে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেকোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি করারও দাবি জানানো হয়।

সাংবাদিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা নিবন্ধন করলে আমাদের অনুদান দেওয়া সহজ। আর বাকি বিষয়গুলো প্রক্রিয়া অনুযায়ী আসলে আমরা বিবেচনা করবো।

অনুষ্ঠানটি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল-এর সঞ্চালনায় ও সভাপতি আবু সালেহ আকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও অংশ নেন লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এর পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস এর প্রেসিডেন্ট মো রিয়াসাত ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য আজমল হক হেলাল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, নারী সম্পাদক রোজিনা রোজী, এবং সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102