রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

শহীদ সাংবাদিক আবু তুরাবের কবর জিয়ারত করলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্দেশনা মোতাবেক শহীদ সাংবাদিক আবু তুরাবের কবর জিয়ারত করেছেন সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জনাবা আছিয়া আক্তার এবং মহাসচিব জনাব আলমগীর গনি মহোদয়ের নির্দেশনা অনুসারে শুক্রবার ৩ অক্টোবর-২০২৫ বিকেলে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

জিয়ারতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল, সংস্থার সিলেট জেলা সভাপতি এম এ রশীদ, বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফাকুর রহমান, প্রচার সম্পাদক সুয়েব আহমদ, অর্থ সম্পাদক সালেহ আহমদ এবং শহীদ সাংবাদিক আবু তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক আবু তুরাবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, আবু তুরাব ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষের সাহসী কণ্ঠস্বর। তাঁর জীবন সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক শরীফ আহমদ, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক শাহীন আহমদ, বিশিষ্ট ব্যক্তি হারুনুর রশীদ ও সুমন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংস্থার নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ সাংবাদিক আবু তুরাবের মতো সাহসী সাংবাদিকদের আত্মত্যাগ বৃথা যাবে না। জাতীয় সাংবাদিক সংস্থা তাঁর আদর্শ ও পথ অনুসরণ করে গণমানুষের অধিকার আদায়ে কাজ চালিয়ে যাবে।

জিয়ারত শেষে উপস্থিত সবাই আবু তুরাবের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিক সমাজে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102