রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

এখনো গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ত্রাণবাহী বহরের অন্যসব জাহাজ আটকাতে পাড়লেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরাইলি নৌবাহিনী। খবর, আলজাজিরার।

সবশেষ তথ্যানুযায়ী, গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি। জাহাজটিতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। এটি অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে ২ দশমিক এক ছয় নটিকাল মাইল গতিতে।

মূলত, স্টারলিংকের মাধ্যমে এখনো যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট। এর আগে, সুমুদ বহরের ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করে ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ইসরাইলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102