রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

আড়াই বছরেও পরিচয় মেলেনি নিহত ব্যাক্তির লাশটি আসলে কার ?

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

অজ্ঞাত একটি লাশের পরিচয় ও হত্যার মোটিভ উদ্ধারে তদন্তে নেমেছে ঝিনাইদহ সিআইডি। সিআইডি থেকে বলা হয়েছে লাশের কোন পরিচয় বা অভিভাবকের সন্ধান পেলে তাদের জানাতে।

কোটচাঁদপুর থানা সুত্রে জানা গেছে, ২০২৩ সালে ৩ মার্চ সকালে কোটচাঁদপুর লাভলী সিনেমা হলের মামনে থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ অচেতন অবস্থায় পড়ে ছিল। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই বছরের ২৩ মার্চ তিনি মারা যান।

কোটচাঁদপুর থানার একটি জিডির সুত্র ধরে বেওয়ারিশ হিসেবে ওই যুবকের লাশটি দাফন করা হয়। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্টে তাকে হত্যা করা হয় বলে প্রমানিত হলে ২০২৪ সালের ২১ মার্চ কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা হয় যার নং ১০/৩০। হত্যা মামলা দায়েরের পরে মামলাটির তদন্ত ভার ঝিনাইদহ সিআইডির উপর ন্যস্ত হয়।

ঝিনাইদহ সিআইডির ইন্সপেক্টর শেখ মাহমুদ হোসেন রোববার দুপুরে জানান, “নিহত ব্যক্তির এখনো কোন পরিচয় বা প্রকৃত অভিভাবক পাওয়া যায়নি। ছবি দেখে মৃত ব্যক্তিটিকে সনাক্ত করা গেলে তদন্ত কাজ অনেকটা এগিয়ে যেতো”।

তিনি আরো জানান, কেউ ছবি দেখে যদি লোকটিকে চিনতে বা পরিচয় জানতে পারেন তবে তদন্ত কর্মকর্তা হিসেবে তার ০১৭১১-২৬৫৪৯৬ নাম্বারের মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102