সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ব্রিফিং প্রদান করেন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন আজ ব্রিফিং প্রদান করেন। তিনি বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।

ব্রিফিংয়ে উল্লেখিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা:
প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি রাখতে হবে।
আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী ব্যবহার করতে হবে। ডিউটির সময় সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চিহ্নিত হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ভিড় নিয়ন্ত্রণে সচেতনভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে। ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন বা অন্যান্য কাজে অমনোযোগিতা করা যাবে না। জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জাগিয়ে তোলার মতো আচরণ করতে হবে। উৎসব চলাকালীন প্রতিটি সদস্যকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। তিনি আরও বলেন, “আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব।” ব্রিফিং শেষে পুলিশ সুপার ডিউটিরত সকল সদস্যকে উৎসাহ যোগান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

উক্ত ব্রিফিং উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); শামীম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102