মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

উচ্চশিক্ষা জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধতা নয়, বরং মানুষের নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা তৈরিতেও সহায়ক  –ধর্ম উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

আলী আহসান রবি :

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি):

ধর্ম উপদেষ্টা  ড. আ  ফ ম খালিদ হোসেন বলেছেন, উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার। এটি কেবল জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধতা নয়, বরং মানুষের নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা তৈরিতেও সহায়ক।

আজ সকালে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে কুরআনিক সায়েন্সেস ও ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষার মাধ্যমে সহিষ্ণুতা, মানবিকতা, সততা ও  মূল্যবোধ বিকশিত হয়। এজন্য একজন শিক্ষিত ব্যক্তি শুধু দক্ষ নাগরিক নন, একজন সৎ ও নীতিবান মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, উচ্চ শিক্ষা মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে এবং চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। এর মাধ্যমে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, নেতৃত্বগুণ অর্জন করে এবং উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া, উচ্চ শিক্ষা ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং ব্যক্তির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।

ড. খালিদ বলেন, একটি দেশের অগ্রগতি  নির্ভর করে তার উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর। প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে উচ্চ শিক্ষা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি শিক্ষা ও গবেষণা জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে এ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রফেসর আবু বকর রফিক,  ড. মাহবুবুর রহমান,  প্রফেসর গিয়াসউদ্দিন হাফিজ, ড. শফিকুর রহমান, প্রফেসর আহসান উল্লাহ, জনাব মুহাম্মদ শাহজাহান, ড. রশিদ জাহেদ ও ড. আলী হোসাইন প্রমূখ বক্তৃতা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102