রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

পর্যটনের মূল উদ্দেশ্য শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করা নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ দেওয়া — বিমান উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন বলেন,

“পর্যটনের মূল উদ্দেশ্য শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করা নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। একত্রে ভ্রমণ করা ও আনন্দ ভাগাভাগি করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি বাড়ায় এবং আমাদের জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে।”

তিনি আরও বলেন, পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যেই পর্যটকদের জন্য একটি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করেছে, যেখানে সকল অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোড অফ কন্ডাক্ট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় পর্যটন মহাপরিকল্পনা–তে নির্মল পরিবেশ, পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে।

এর আগে সকালে বিমান উপদেষ্টা বর্ণাঢ্য রালীর শুভ উদ্বোধন করেন। র‍্যালিটি আগারগাঁওস্থ পর্যটন ভবনের সামনে থেকে শুরু হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, সরকারি সঙ্গীত কলেজ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে ফিরে সমাপ্ত হয়।  এছাড়াও সাইকেল র‍্যালি,  সিটি ট্যুর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিদেশী দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102