সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে জামায়াতে ইসলামীর পাঁচ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কেন্দ্র ঘোষিত পাঁচদফা দাবী বাস্তবায়নের দাবীতে হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আয়োজিত বিক্ষোভ সমাবেশে উত্তাল পরিবেশের সৃষ্টি হয় প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন ।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহরের প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের গেটের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর, অধ্যাপক আলী আজম আবু বকর, জেলা সেক্রেটারি, আব্দুল আউয়াল উপজেলার আমীর মোঃ বাবুল হোসেন ও সেক্রেটারি ইদ্রিস আলীসহ প্রমূখ।

বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।’

তারা আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একইসঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।” বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পাঁচদফা দাবী তুলে ধরেন এবং তা দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102