সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

৪১তম পুরুষ জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বিজিবির সিপাহী দুর্জয় হাজং এর স্বর্ণ পদক অর্জন: রানার আপ বিজিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৬ সেপ্টেম্বর, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিপাহী দুর্জয় হাজং ৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছে। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৪১তম পুরুষ সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিজিবি পুরুষ ভারোত্তোলন দল ০১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ০২টি তাম্র পদক পেয়ে দলগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এই ০৫টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরুহয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102