সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মশালা

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ ও উদ্যোক্তাদের আর্থিক সেবা সহজলভ্য করতে ঝিনাইদহে কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে জেলার সকল ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক জিএম কামালুজ্জামান কামাল। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার পশ্চিমাঞ্চল ২ এর আঞ্চলিক প্রধান এস এম এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, জনতা ব্যাংক ঝিনাইদহ এরিয়া অফিসের ডিজিএম শহিদুল ইসলাম, অগ্রনী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এস এম ইস্রাফিল হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জিয়াউর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার শাখা ব্যবস্থাপক এস এম ফিরোজ হায়দার। লীড ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়ার আয়োজনে এ কর্মশালায় ১৩০ জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেয়।

বক্তারা বলেন, ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাড়লে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ সহজ হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। একইসঙ্গে এ খাত দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102