সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজ হিমেলের উদ্যোগে ঝিনাইদহ সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো ফলজ ও ঔষধি গাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত করে আসছেন অনেক দিন ধরেই। তারই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষা, সবুজ পৃথিবী গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) সকালে ঝিনাইদহ কে সি কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড মো আবু বক্কর সিদ্দিকী, অদক্ষ্য সরকারি কেসি কলেজ। এছাড়া কেসি কলেজের ছাত্রদলের আহবায়ক শিমুল আল মাসুদ ও সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ন আহ্বাহক জীবন মিয়া, শামিম, জাম্মান, তানভির হোসেন মেহেদী হাসান লাবিব, রাসেল আহমেদ, বরকত ও রনক হাসান প্রমুখ।

‎রাজ হিমেল তার বক্তব্যে বলেন, আজ আমরা যে গাছ লাগাচ্ছি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। ছাত্রদলের কর্মীরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

‎বক্তারা বলেন, বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীভাঙন, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভূমিকা রাখতে পারে। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

‎উপস্থিত শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দেন, তারা এই চারাগুলো নিজেদের বাড়ি ও পরিবেশে রোপণ করবেন এবং সেগুলোর যথাযথ যত্ন নেবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102