সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নাসা গ্রুপের চেয়ারম্যান সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষর করেছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষর করে তাদের সম্পদ বিক্রির উদ্দ্যোগ নেওয়া হয়েছে মর্মে জানিয়েছেন নাসা গ্রুপ কর্তৃপক্ষ। পরিপ্রেক্ষিতে শ্রমিকের চলতি মাসের বেতন ভাতাদি পরিশোধ করা সহজতর হবে।

নাসা গ্রুপের চেয়ারম্যান শ্রমিকের বেতন পরিশোধ করার জন্য বিভিন্ন সম্পত্তি বিক্রি সংক্রান্ত খসড়া পাওয়ার অব এটর্নি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছেন। সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত হয়েছে। গুলশান ৭ নং রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন (মোট আয়তন ২ লক্ষ ৬ বর্গফুট), নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।

নাসা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, উপর্যুক্ত সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব এটর্নি স্বাক্ষরিত হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়াদি সম্পন্ন করে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102