বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৫

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি আরো বলেন, এই সেক্টরগুলো আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত। যা দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় তেজগাঁও এ Automobiles and Agro-Machinery Fair 2025 – Road to Made in Bangladesh” শীর্ষক দুইদিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

শিল্ল উপদেষ্টা বলেন, এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন, এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।”

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। শিল্প সমৃদ্ধ দেশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ড. এম মাসরুর রিয়াজ তার উপস্থাপনায় তথ্য- উপাত্তসহ অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।

শিল্প উপদেষ্টা মেলার উদ্বোধন করে অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102