সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

হরিণাকুণ্ডুতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাহেরহুদা ইউনিয়নের ৫ টি বিদ্যালয়ের খেলা আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভ্যানুতে শুরু হয়।

শুরুতেই শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার উদ্বোধন করেন, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আল (মনি)।

এসময় অন্যান্য অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদুল হক (টিটু), ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, কামাল হোসেন, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মিজান রহমান, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলমগীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও ক্রীড়ামোদী অভিভাবকগন। একই ভাবে ভায়না শহীদ মোশাররফ দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভায়না ইউনিয়নের, জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জোড়াদহ ইউনিয়নের, কেবি একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৌলতপুর ইউনিয়নের, কাপাসহাটিয়া ইউনিয়নের শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ফলসী এবং পৌরসভার খেলা প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে, তোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রঘুনাথপুর ইউনিয়নের এবং চাদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্ব স্ব ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অংশ গ্রহন করে। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক দর্শক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102