সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন পুনর্বহাল যানবাহন নিয়ে বর্নাঢ্য আনন্দ মিছিল ইঞ্জিঃ এমএ মতিন খানের

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে উক্ত আসনের বিএনপি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনগণ।

মাছিমপুর নিজ বাড়ী থেকে বের হয়ে সদর কড়িকান্দি স্ট্যাশন থেকে আনন্দ র‍্যালীটি শুরু হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। আনন্দ মিছিলে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকার ও পিকআপ ভ্যানে করে নেতাকর্মী ও সাধারণ জনগণ মিউজিক ও বাদ্য বাজিয়ে আনন্দ উদযাপন করেন। এরপর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পথ সভা শেষে সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসভবনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল হক জহরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক প্রধানমন্ত্রীর এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এমএ মতিন খান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, হোমনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক মাইনুদ্দিন সরকার, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: মাইনুদ্দিন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. নাঈম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা হক, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আল মোল্লা, মোঃ মনির হোসেন কাজী, আনোয়ার হোসেন আনু, আদিলুর রহমান আদিল, মোঃ ফারুক মিয়া সরকার, মোখলেছুর রহমান বাবু, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির নিবর, রক শরিফ, তিতাস ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাইনুদ্দিন খুশুসহ হোমনা ও তিতাসের বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতাকর্মীসহ নানাহ শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের বিএনপির স্থায়ী কমটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও জিয়ারত শেষে বিশেষ মোনাজাত করেন ইঞ্জিনিয়ার এমএ মতিন খান।

উল্লেখ্য, গত ৪সেপ্টেম্বর নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ আসনের গেজেট প্রকাশ করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102