বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

শহীদ ফারহানের মতো এ দেশের সকল বাচ্চাদেরকে স্মরণ করে আমাদের অন্তরে জায়গা দিয়ে, আমাদের দেশটাকে নতুন করে গড়বো

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফারহান ফাইয়াজের মতো যারা এতগুলো বাচ্চারা জীবন দিয়েছে তাদের সবাইকে স্মরণ করি, তারা আছে আমাদের অন্তরে, মনের গভীরে চিরস্থায়ী হয়ে।
তিনি বলেন, শহীদ ফারহানের মতো এ দেশের সকল বাচ্চাদেরকে স্মরণ করে আমাদের অন্তরে জায়গা দিয়ে, আমাদের দেশটাকে নতুন করে গড়বো।

তিনি আজ ঢাকায় জাতীয় সংসদ সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শহীদ ফারহান ফাইয়াজ এর ১৮তম শুভ জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শহীদ ফারহান ফাইয়াজের গর্বিত পিতা মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া ও মাতা ফারহানা দিবা বক্তৃতা করেন। অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং এই স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, বাবা- মায়ের মনে সন্তান হারানোর যে কষ্ট , বেদনার, তা সান্তনা দেয়ার মতো ভাষা নেই। তিনি বলেন, আজকের সুন্দর পরিবেশে, সুন্দর বিকেলে ফারহানকে স্মরণ উপলক্ষ্যে বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে, দোয়া মাহফিলের মাধ্যমে ‘স্মরণ করা’ এটাই হচ্ছে ফারহানকে অন্তরে ধারণ করা, অন্তরে স্মরণে রাখা।
তিনি বলেন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা ফারহানকে স্মরণে যে চমৎকার ফুটবল খেলার নৈপুণ্য তোমরা দেখিয়েছো, এতে আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আরো বড় করে স্মরণ করবো ফারহানের মতো এ দেশের সকল বাচ্চাদেরকে । স্মরণ করে আমাদের অন্তরে জায়গা দিয়ে আমাদের দেশটাকে নতুন করে গড়বো।
শারমীন এস মুরশিদ বলেন, তোমরা যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছেলেমেয়েরা খেলাধুলা শিখছো, তোমরা এমন খেলোয়াড় হয়ে উঠবে এই পৃথিবীর বুকে যে কম্পিটিশনগুলো হয় সেখানে গিয়ে যেন পৌঁছাতে পারো। অলিম্পিকের মত জায়গায় যেন পৌঁছাতে পারো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে বলেন।

পরে তিনি প্রীতি ফুটবল প্রতিযোগীদের চ্যাম্পিয়ন লাল দলকে ট্রফি এবং প্রতিযোগী সকল ফুটবল প্লেয়ারদেরকে মেডেল পরিয়ে দেন।
শেষে উপদেষ্টা শহীদ ফারহান ফাইয়াজের ১৮তম শুভ জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং জন্মদিনের কেক কাটেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102