মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

আমেরিকার ডানপন্থী রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক (৩১) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) উটাহ রাজ্যের ওরেম শহরে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বক্তব্য দেয়ার সময় হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে কার্ক গলায় হাত দিয়ে চেয়ারে লুটিয়ে পড়েন। এরপর উপস্থিত কয়েক হাজার মানুষ দৌড়ে ছত্রভঙ্গ হয়ে যান। অন্য এক ভিডিওতে দেখা যায়, তার গলা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে।

উটাহ গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের রাজ্যের জন্য আজ অন্ধকার দিন, জাতির জন্য ট্র্যাজেডি।’

কক্স জানান, একজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশ হেফাজতে আছেন। তবে উটাহর জননিরাপত্তা কমিশনার জানিয়েছেন, হামলাকারী এখনও পলাতক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। তরুণদের হৃদয়কে কেউ তার মতো বুঝতে পারেনি। তাকে সবাই ভালোবাসতো, বিশেষত আমি। এখন তিনি আর নেই।’

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চার্লি কার্কের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে রোববার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

পুলিশের ধারণা, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ থেকে গুলি চালানো হয়। এ সময় প্রায় ৩ হাজার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কার্ককে লক্ষ্য করে স্নাইপার অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে।

চার্লি কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনজারভেটিভ যুব সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএর সহ-প্রতিষ্ঠাতা। ট্রাম্পের নির্বাচনী প্রচারে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার অনুসারী সংখ্যা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ছিল ৫৩ লাখেরও বেশি।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। গত বছরই ট্রাম্পের ওপর দুটি হত্যাচেষ্টা চালানো হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারা চার্লি কার্কের হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102