রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে -ধর্ম উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে
-ধর্ম উপদেষ্টা

আলী আহসান রবি
পাকিস্তান, ৯ সেপ্টেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
বর্তমানে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি ও বিভিন্ন সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় রাসুল (সা.) এর সীরাত তাদেরকে মুক্তির পথ দেখাবে। মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে।

আজ দুপুরে পাকিস্তানের লাহোর শরীফ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম একটি জাতির শক্তি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ইসলামে তরুণদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার গুরুত্ব রাসুল (সা.) এর সীরাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহানবী (সা.) তাঁর জীবনাচরণ, শিক্ষা ও দিকনির্দেশনাপ্রতিটি মুসলিম তরুণের প্রেরণার উৎস।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুল(সা.) এর সীরাত অনুসরণে তরুণদের মাঝে সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করা সম্ভব হলে তারা কেবল ব্যক্তি জীবনই নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ পালন করতে পারবে। তিনি তরুণ প্রজন্মকে মহানবী (সা) এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. রওশিন রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলীসহ মেডিকেল কলেজের শিক্ষক ও উর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা উপমহাদেশে অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102