সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব — ধর্ম উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

পাকিস্তান, (৬ সেপ্টেম্বর ২০২৫):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের শিক্ষা অনুযায়ী জ্ঞান প্রচার, সত্যের পক্ষে অবস্থান এবং মিথ্যা ও অশ্লীলতা পরিহার করা অপরিহার্য। রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুসারে যদি
সততা, নৈতিকতা ও কল্যাণকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করা যায়, তাহলে এটি মানবতার কল্যাণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।

আজ সকালে পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ কনভেনশন সেন্টারে সেদেশের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

এবছর সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘মহানবী (সা.) এর শিক্ষার আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারে শিখন ও প্রশিক্ষণে রাষ্ট্রের দায়িত্ব’।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এটি মানুষের চিন্তা-ভাবনা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে সোশ্যাল মিডিয়া জ্ঞানচর্চা, দ্বীনি দাওয়াত, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে। তবে মাধ্যমের অপব্যবহার সমাজে অশ্লীলতা, ভ্রান্ত মতবাদ ও গুজব ছড়ানো এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।

পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এ সম্মেলনে অন্যান্যের মধ্যে সেদেশের দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী ইমরান শাহ, ফিলিস্তিনের রাষ্ট্রপতির ধর্ম বিষয়ক উপদেষ্টা ও শরীয়াহ কোর্টের প্রধান বিচারপতি শায়খ মাহমুদ সিদক, বাহরাইনের শরীয়াহ শুরা কাউন্সিলের সদস্য শায়খ আদিল আবদুর রহমান, মিশরের দারুল ইফতার সচিব শায়খ আবদুল হামিদ রাগীব প্রমূখ বক্তৃতা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102