রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

নানা আয়োজনে হরিণাকুণ্ডুতে ঈদে মিলাদুন্নবী পালিত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে।বিশ্বনবী হযরত (সা.) এঁর জন্ম এবং ওফাত দিবস উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে শনিবার (০৬ সেপ্টেম্বর) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি.এম তারিক-উজ-জামান এর সভাপতিত্বে, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি এর পরিচালনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)-এঁর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিনটিকে উদযাপন করা হয়েছে।
হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার,শরীফ মোহাম্মদ তিতুমীর,উপজেলা বিএনপির সভাপতি, মোঃ আবুল হাসান মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ মোতাহার হুসাইন, বাংলাদেশ জামাত ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার নায়েবে আমির, মোঃ ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিণাকুণ্ডু’র নেতা হাফেজ তৈয়বুর রহমান, ইসলামী ফাউন্ডেশন হরিণাকুণ্ডু শাখার চন্দন মুরশেদ, উপজেলা জামে মসজিদের ইমাম মৌলানা মোজাম্মেল হক সহ আরো অনেকেই। আলোচনা সভায় বক্তাগন মহানবী (সা.)-এর জীবনাদর্শ, তাঁর পৃথিবীতে আগমন এবং তাওহীদের মহান বাণী প্রচারের গুরুত্ব তুলে ধরা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102