রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

বেলকুচি উপজেলায় দৌলতপুর ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত

জাহিদুল হক আজিম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দৌলতপুর ইউনিয়নের নবীন-প্রবীণ যুবকদের নিয়ে এক প্রাণবন্ত নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চর নবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর, সিরাজগঞ্জের প্রিয় নেতা অধ্যক্ষ মোঃ আলী আলম নোমিনী। তিনি তাঁর বক্তব্যে বলেন— যুব সমাজই হলো আগামী দিনের নেতৃত্বের মূল চালিকা শক্তি। আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করলে কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জননেতা আরিফুল ইসলাম সোহেল, আমীর, বেলকুচি উপজেলা; অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর; মাওলানা আবুল হোসাইন ভূঁইয়া, সভাপতি যুব বিভাগ বেলকুচি উপজেলা; এবং মাওলানা সাইদুল ইসলাম মোতাহার, আমীর দৌলতপুর ইউনিয়ন।

সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুর রহমান, সভাপতি দৌলতপুর ইউনিয়ন বিভাগ। তিনি যুব সমাজকে সংগঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় সুশৃঙ্খল ও আদর্শবান যুবকদের বিকল্প নেই। যুব সমাজকে সচেতন করে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আগত যুব কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে একাত্মতার শপথ গ্রহণের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102