বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

নূর-রাশেদ সহ গণঅধিকার পরিষদের সকল আহতদের সুস্থ্যতা কামনায় ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের আহত সকল নেতা কর্মীদের সুস্থ্যতা কামনা করে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গণ অধিকার পরিষদের ঝিনাইদহ সদর ও পৌর শাখা।

গতকাল বিকেলে ঝিনাইদহ আরাপপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ঝিনাইদহ সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. হামিদ পারভেজ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী সহ দলটির অন্যান্য নেত কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সাবেক ভিপি নুর এমন এক নুর যা অতিতেও মুছে ফেলা যায়নি এবং আগামীতেও মুছে ফেলা যাবেনা, ২০১৮ সালের কোট সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে নুরের জন্ম তার দিকে যে চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে দেখবেন তা আর থাকবেনা। একই সাথে বক্তারা আরও বলেন,এখন পর্যন্ত এ হামলার সুষ্ঠু তদন্ত ও সমাধান আমরা পায়নি অতি দ্রুত অন্তর্বতী সরকার যেন এটার সুরাহা করে নইলে আমরা আবারও রাজ পথে নামব।সবশেষে হাফেজ মাওলানা আলী হাসানের দোয়ার মাধ্যমে; দলের সকল আহতদের জন্য বিশেষ মোজাত করা হয়।

এদিকে জেলা গণ অধিকার পরিষদের ব্যানারে বিকেলে দলটির নেতা কর্মীরা ঝিনাইদহ শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালী বের করে।র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্তরে গিয়ে শেষ হয়। সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102