বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা তিতাসের বিএনপি দলের একজন স্পষ্টবাদী সাহসী সৈনিক কামরুজ্জামান হিরা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের
স্বরসতীরচর গ্রামে জন্ম নেওয়া প্রতিবাদী এক পুরুষের নাম হলো কামরুজ্জামান হিরা। তিনি অ ন্যায়- অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন, বাঘের গর্জন দিয়ে সবসময়। ১৯৮৬ ইং সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এরপর থেকেই দলের জন্য নিরলস ভাবে মাঠে কাজ করা শুরু করেন মো.কামরুজ্জামান হিরা। দলের জন্য নিরলস ভাবে মাঠে কাজ করায় তাঁকে সাতানী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এরপর সাতানী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হোন কামরুজ্জামান হিরা। দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। তাঁর সততা ও দক্ষতার কারণে তাঁকে সাতানী ইউনিয়ন বিএনপির তিনটি কমিটিতেই সাংগঠনিক সম্পাদক পদে বহাল রেখেছিলেন।

১৯৮৬ সাল থেকে দলের জন্য মাঠে সক্রিয়ভাবে কাজ করায়, কামরুজ্জামান হিরাকে তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নির্বাচিত করা হয়।দীর্ঘসময় ধরে তিনি দলের জন্য মাঠে কাজ করতে গিয়ে আ.লীগের শাসনামলে তাঁকে ৩ টি রাজনৈতিক হয়রানি মূলক মামলার খড়গের শিকার হতে হয়েছে। দলের দুর্দিনের ত্যাগী কাণ্ডারী ও স্পষ্টবাদী কামরুজ্জামান হিরা এলাকায় সমাদৃত। দলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেই রাজনীতির মাঠে দলের জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102