সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে পাটের ভালো ফলন, কৃষকদের মুখে হাসি

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে এ বছর পাটের ভালো ফলন ও আশানুরূপ দাম পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। রোগবালাই কম হওয়া এবং পাট জাগ দিতে কোনো ঝামেলা না থাকায় কৃষকরা খুশি। নিয়মিত বৃষ্টিপাতের কারণে গাছ লম্বা হওয়ায় ভালো মানের পাট ও পাটকাঠি উৎপাদিত হয়েছে।

তবে কৃষকরা জানাচ্ছেন, পাট কাটা ও গরু-মহিষের গাড়িতে টানতে খরচ কিছুটা বেশি পড়েছে। কিন্তু বাজারে পাটের দাম গতবারের তুলনায় বেশি হওয়ায় সেই খরচ উঠে আসছে।

কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলার ছয়টি উপজেলায় ২০ হাজার ২২৯ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। গত বছর ২১ হাজার ৪৪৬ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল।
সদর উপজেলায় গত বছর পাঁচ হাজার ৬২ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল পাট। এবার চার হাজার ৮১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। শৈলকুপায় গত বছর আট হাজার ৪৭৭ হেক্টর, এবার সাত হাজার ৭৯৮ হেক্টর জমিতে, কালীগঞ্জ উপজেলায় গত বছর ৭১০ হেক্টর, এ বছর ৬৬৫ হেক্টর জমিতে, কোটচাঁদপুরে গত বছর ৪১৫ হেক্টর, এ বছর ৩৫৪ হেক্টর জমিতে, মহেশপুরে গত বছর চার হাজার ৭০ হেক্টর জমিতে, এ বছর তিন হাজার ৮৯০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। তবে হরিণাকুণ্ডু উপজেলায় গত বছর ও এ বছর দুই হাজার ৭১২ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

পাট আঁশ ছড়ানোর কাজে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরাও যুক্ত হয়েছেন। তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে পাটকাঠি। এ পাটকাঠি পান বরজের বেড়া, ওয়াসি ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। এতে কৃষকেরা বাড়তি লাভের মুখ দেখছেন।

হরিণাকুণ্ডুর কৃষক জয়নাল আবেদীন বলেন,
“পাট কাটা থেকে শুরু করে জাগ দেওয়া পর্যন্ত খরচ কিছুটা বেশি পড়েছে। তারপরও এ বছর পাট ও পাটকাঠির ভালো দাম পাওয়ায় লাভের আশা করছি।”

একই উপজেলার কৃষক সুলতান জানান,
“এবার সার-কীটনাশক কম ব্যবহার করতে হয়েছে, ফলনও ভালো হয়েছে। আমার পাঁচ বিঘা জমির পাট বাজারে ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102