সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
২৪ আগস্ট ২০২৫

আজ সকালে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত এক মাস ব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান করা হয়। তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যুটিং এ নির্বাচিত ১১ জনকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হয়। অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উপস্থিত হয়ে জুলাই যোদ্ধাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মো. দেলোয়ার হোসেন জুলাই ‘২৪ এর স্মৃতি চারণ করে তাদের সহসীকতার কথা তুলে ধরেণ। তিনি বিকেএসপি থেকে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যত জীবন গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশকেও ধন্যবাদ জানান। জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান তার বক্তব্যে বিকেএসপি’র এক মাসের প্রশিক্ষণে ছেলেরা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তার উপর ভিত্তি করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে বলে তিনি মনে করেন। এ সময় তার সাথে ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি।

বিকেএসপির মহাপরিচালক তার বক্তব্যে জুলাই ২৪ এর যোদ্ধারা যে সাহসীকতার সাথে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহত একাংশকে বিকেএসপি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারায় বিকেএসপি পরিবার সৌভাগ্যবান বলে মনে করেন।

পাশাপাশি বিকেএসপিতে জুলাই যোদ্ধাদের অবস্থান বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থীদের ঘুরে দাঁড়ানোর মানষীকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি জুলাই যোদ্ধাদের বিকেএসপির এ্যাম্বাসেডর বলেও আখ্যায়িত করেন। তিনি জুলাই যোদ্ধাদের উন্নত প্রশিক্ষণ শেষে প্যারা ও স্পেশাল অলিম্পিকের মত বিশ্ব আসরে অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের সমাজ পরিবর্তনে তাদের আত্মত্যাগের কথা জানিয়ে দিতে চান। মহাপরিচালক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সারা বছরই কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102