রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ আগস্ট দেশ ও মানুষের নিরাপত্তায় সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহাপরিচালক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৩ আগষ্ট, ২০২৫

৫ আগস্ট যখন বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল, প্রতিটি থানা আক্রান্ত হচ্ছিল, নিরাপত্তার অভাবে থানাগুলো খালি হয়ে যাচ্ছিল ওই সময় সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী দেশের মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে “সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ খ্রিঃ (৫ম ধাপ)” এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও উল্লেখ করেন, এই সতেজকরণ প্রশিক্ষণ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন উদ্দীপনা যোগাবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৌশল, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে তারা দেশের সর্বত্র দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী হবেন বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি দেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরের সতেজকরণ প্রশিক্ষণের এই ৫ম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102