সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের মানবিক উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: আব্দুল আলিম :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জননেতা মির্জা মোস্তফা জামান দলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সবসময় করে যাচ্ছেন।সম্প্রতি শ‌নি ও রোববার তিনি একাধিক অসুস্থ নেতাকর্মী পরিবারের খোঁজ-খবর নিতে বিভিন্ন হাসপাতাল ও বাসায় ছুটে যান।

এ সময় তিনি সিরাজগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলামের অসুস্থ নাতনি, উল্লাপাড়া উপজেলা বড়পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলামিন হোসেন মানিকের সহধর্মিণী এবং ধানবান্ধি ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলমগীর হোসেনের কন্যা, যিনি সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন, তাদের দেখতে হাসপাতালে উপস্থিত হন।

মির্জা মোস্তফা জামান অসুস্থ পরিবার-পরিজনের খোঁজখবর নিয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অসুস্থ পরিবার-পরিজনের অনুভূতি পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলামের পরিবার জানায়, আমাদের নাতনির অসুস্থতার খোঁজ নিতে এত বড় নেতা নিজে হাসপাতালে এসেছেন, এটা আমাদের জন্য বড় সাহসের বিষয়। আমরা তার এই মানবিক আচরণ কখনো ভুলব না।

যুবদল নেতা আলামিন হোসেন মানিক বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। এ সময়ে মির্জা মোস্তফা জামান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে সাবেক কাউন্সিলর আলমগীর হোসেনের পরিবার জানান, নতুন অতিথি আসার খবরে তিনি আমাদের পাশে এসে খোঁজ নিয়েছেন। এতে আমরা অভিভূত হয়েছি।

দলের নেতাকর্মীদের উপস্থিতি মির্জা মোস্তফা জামানের সঙ্গে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু সর্দার, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সর্দার, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, শহর জাসাসের সাধারণ সম্পাদক শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ
সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এমডি ডা. আব্দুল আজিজ।

এসময় মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার। আমি মনে করি দলের প্রতিটি নেতাকর্মীর দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার এবং আমাদের সকলের দায়িত্ব। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে এই পরিবারের মতো বন্ধনকে আরও শক্ত এবং মজবুত করে তুলতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102