মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের চূড়ান্ত গেজেট প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

নির্বাচন কমিশন (ইসি) প্রস্তাবিত দাউদকান্দি ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলার সমন্বয়ে কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানিয়ে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এতে বলা হয়, বিগত সরকারের সময় ২০২৩ সালে ষড়যন্ত্রমূলকভাবে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের সীমানায় পরিবর্তন এনেছিল। বর্তমান স্বাধীন নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া তালিকায় পূর্বের সীমানা পুনর্বহাল করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এটা বাতিলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের খসড়া তালিকা অনুযায়ী গেজেট প্রকাশ চাই।

সংবাদ সম্মেলনে চার উপজেলার পক্ষে লিখিত বক্তব্য উত্থাপন করেন মো: মিজানুর রহমান। এসময় হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, তিতাস উপজেলার সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, বিএনপি নেতা মনির হোসেন ভূঁইয়া, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্লাহ, প্রফেসর শহিদুল ইসলাম, হোমনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, মেঘনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরীন, হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির মোল্লা, মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকার ও আবুল কাশেমসহ চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ শত শত সর্বস্তরে জনগণ।

লিখিত বক্তব্যে বলা হয়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন একত্রে থাকলে উভয় সংসদীয় আসনের উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক সমন্বয়, অর্থনৈতিক অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। এটি জনমতের প্রতিফলন এবং জনগণের স্বার্থে সর্বোত্তম। এর আগে একই দিনে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102