মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নিয়োগ বাণিজ্যে মোজাম্মেল চেয়ারম্যানের নাম ঘিরে তোলপাড়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা নানা অভিযোগে লিখিতভাবে সাময়িক বরখাস্ত হয়েছেন। বুধবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ম্যানেজিং কমিটি ও শিক্ষক–কর্মচারীদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ২১ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়ায় ৩ নং সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ মোজাম্মেল হোসেন এর নাম জড়িত। সভায় সোহেল রানা নিজেই স্বীকার করেন, নিয়োগের সময় তিনি চেয়ারম্যানকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। এছাড়া প্রথমবার ১ লাখ ৭০ হাজার ও দ্বিতীয়বার ৩০ হাজার টাকা সিসি ক্যামেরা কেনা ও স্থাপনের কাজে ব্যয়ের হিসাবও দিতে ব্যর্থ হন তিনি।

শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা জানান, সোহেল রানা দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, সহকর্মীদের অপমান ও শারীরিক লাঞ্ছনা, শিক্ষার্থীদের মারধর এবং কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। গত সোমবার সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ হোসেনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজ মানববন্ধন করেন।

তবে তদন্ত কমিটির জন্য ২১ দিনের সময় নির্ধারণ করায় সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, এত গুরুতর অভিযোগের সমাধান দ্রুততম সময়ে হওয়া উচিত। দীর্ঘ সময় নিয়ে সিদ্ধান্ত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু দাউদ, উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, এডহক কমিটির সভাপতি আরশাদ আলী, ৩ নং সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আলাউদ্দিন আল মামুন, ডাকবাংলা ত্রিমহনী চাউল কল মালিক সমিতির সভাপতি আক্তার ভান্ডারী, ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ও সাধুহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান কামাল, সাধুহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাগান্না ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আলামিন, আব্দুর সালেকসহ স্থানীয় বিশিষ্টজনেরা। সভায় সবাই অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102