সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামীকাল হতে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি। টিসিবির উপপরিচালক মো: শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,
১০ আগস্ট’২০২৫ হতে ১৩ সেপ্টেম্বর’২০২৫ পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) এবং চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ০৬টি, কুমিল্লা মহানগরীতে ০৩টি এবং ঢাকা জেলায় ০৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় ০৪টি, পটুয়াখালী জেলায় ০৫টি ও বাগেরহাট জেলায় ০৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট’২০২৫ হতে ৩১ আগস্ট’২০২৫ পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যে কোন ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

ভোক্তা প্রতি ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকা,চিনি ১ কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে।

উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর নিকট বিক্রয় মূল্য পূর্বের ন্যায় বহাল থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102