রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুরাদকে কেন্দ্রীয় সংসদের শুভেচ্ছা জানিয়েছেন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুরাদকে কেন্দ্রীয় সংসদের শুভেচ্ছা জানিয়েছেন

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৩ আগস্ট ২০২৫, রবিবার রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ছাত্রদের উপস্থিতি, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে দাবি উপস্থাপন—সবকিছু মিলিয়ে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে সংগঠিত ছাত্রসমাবেশগুলোর একটি হিসেবে অভিহিত করা হচ্ছে।
এই কর্মসূচির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক
মোয়াজ্জেম হোসেন মুরাদক।
কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক পত্রে ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাঁর আন্তরিকতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।
পত্রে উল্লেখ করা হয়, “শাহবাগ মোড়ে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ অত্যন্ত সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের নেপথ্যে নূরে আলমের আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমান তাঁর প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানান।
জানা গেছে, সমাবেশে সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোয়াজ্জেম হোসেন মুরাদক মাঠপর্যায়ে সমন্বয়ের কাজ করেছেন দক্ষতার সঙ্গে। অংশগ্রহণকারীদের যাতায়াত, স্লোগান শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রেস ও মিডিয়া কাভারেজ—প্রতিটি দিকেই তাঁর তৎপর ভূমিকা ছিল লক্ষণীয়।
মোয়াজ্জেম হোসেন মুরাদ ছাত্রদলে দীর্ঘদিন যাবত সক্রিয় রয়েছেন। তিনি ঢাকা মহানগর এবং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সহ-সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। কঠোর পরিস্থিতিতেও রাজপথে দৃঢ় অবস্থান নেওয়া এবং নেতৃত্ব প্রদানে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। এর আগেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর অংশগ্রহণ ও পরিচালনার দক্ষতা সংগঠনের বিভিন্ন স্তরে প্রশংসিত হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে মোয়াজ্জেম হোসেন মুরাদের
মতো অভিজ্ঞ, দায়িত্বশীল ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের প্রয়োজন। তাঁর প্রতি কেন্দ্রীয় সংসদের আনুষ্ঠানিক ধন্যবাদ শুধু ব্যক্তি নয়, রাজপথের কর্মীদের প্রতি সংগঠনের মূল্যায়নের বহিঃপ্রকাশ বলেও তারা মনে করেন।।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102