সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর নামে অপপ্রচারের অভিযোগে ৫ কোটি টাকার মানহানির মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপ্রচার ও সম্মানহানির অভিযোগে দুইজনের নামে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার (৪ আগষ্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু। বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদীরা হলেন- ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) ও তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

বাদীর অভিযোগ, চলতি বছরের ১৮ জুলাই রাতে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ায় বিকেএসপির নিয়মিত ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তারকে (১৩) নির্যাতনের অভিযোগে পরের দিন (১৯ জুলাই) ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার বিষয়টি ফেসবুক আইডিতে প্রকাশ করেন আশরাফুজ্জামান বাবু। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা আশরাফুজ্জামান বাবুকে হয়রানি, অপদস্ত ও সন্মানহানী করার উদ্দেশ্যে ২৩ জুলাই দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তাহার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ২ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়া ২২ জুলাই দুপুর ১২ টায় আসামি মিন্টু মিয়া ও ২৩ জুলাই বিকাল ৬টায় মিন্টুর স্ত্রী খাদিজা বেগম মিথ্যা চাঁদাবাজির অভিযোগ বয়ানে বাদীর বিরুদ্ধে স্থানীয় ঝিকরগাছা নিউজ ২৪ গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার প্রদান করে ঘৃণা ছড়ায়। এতে বাদীর ৫ কোটি টাকার মানহানীর ঘটনা ঘটেছে।

মামলার প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা থানা ইনচার্জ (ওসি) কে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর কবীর সিদ্দিক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102