বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। একাডেমি সুপারভাইজার খালিদ মাহমুদের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক উম্মে হানি মলি তালুকদার, ও খাষকাউলিয়া কে.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফী উদ্দিন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এসইডিপি স্কিম কার্যকর ভূমিকা রাখছে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102