সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

হরিণাকুণ্ডুতে ৩৪ জন শিক্ষার্থী পেলো পুরষ্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় এক জাঁকজমকপূর্ণ ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে।ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস এবং হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ৩৪ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এই পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান এর সভাপতিত্বে (৩০ জুলাই) বুধবার দুপুরে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি.এম.তারিক-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী, উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসান মাষ্টার। হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।

এই প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অনুদান ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাছাড়াও অনুষ্ঠান শেষে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102