সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে সাইকেল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:

”সংঘবদ্ধ অপরাধ মানব পাচার,বন্ধ হোক শোষণের অনাচার” বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৯জুলাই) সকাল ৯টার সময় ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর থেকে একটি সাইকেল র‍্যালী বের করা হয়।র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এরপর ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার এসোসিয়েশন (খুলনা বিভাগীয়)”র সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডির্পার্টমেন্টের ওয়ার্কশপ সুপার পবিত্র কুমার বিশ্বাস, ঢাকা আহসানিয়া মিশনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, ঝিনাইদহের মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীরদল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এসময় অনুষ্ঠান সঞ্চালনাকালে আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল-মামুন মানবপাচার প্রতিরোধে করনীয় ও সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে এই কমিটির কাজ সর্ম্পকে ধারণা প্রদান ও প্রকল্পের সামগ্রিক কার্যক্রম এবং রুপান্তর সম্পর্কে ধারণা, আশ্বাস প্রকল্প পরিচিতি, প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল, মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম বিষয়ে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন,মানব পাচার প্রতিরোধে কাজ করা একটি জরুরী অভিযান হিসেবে অবহিত করা যায়,এভাবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এ ধরণের কার্যক্রম চালু রাখলে সমাজ থেকে মানব পাচার প্রতিরোধ করা সহজ হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার এসোসিয়েশন (খুলনা বিভাগীয়)”র সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস বলেন,আমরা দীর্ঘদিন ধরে মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি।রুপান্তর আমাদের সাথে কাজ করলে সব সময় পাশে থাকবে আমার সংগঠন।

এদিকে সভাপতির সমাপনি বক্তব্যে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন,মানব পাচার বর্তমান সমাজে এখন মহামারি আকার ধারণ করেছে। এতে আমাদের ব্যাক্তি অসচেতনতাই দ্বায়ী বলে মনে করি।এর থেকে আমাদের বেরিয়ে এসে ঘরে ঘরে মানব পাচার প্রতিরোধে করনীয় সর্ম্পকে তথ্য পৌছে দিতে হবে।রুপান্তর আশ্বাস প্রকল্পের মাধ্যমে যে কাজ করে চলেছে তা আসলেই বাহবা পাওয়ার যোগ্যতা রাখে।

উল্লেখ্য-সাইকেল র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাস্তাবায়ন করে উইনরক ইন্টারন্যাশনাল এবং আশ্বাস প্রকল্পের

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102