রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টেবিল টেনিস খেলোয়াড়দের আশা জাগিয়ে, বাংলাদেশ জেল টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘমেয়াদি দল বানাতে যাচ্ছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৭ জুলাই, ২০২৫

যেকোনো খেলায় সরকারি আধা সরকারি বা বেসরকারি দীর্ঘমেয়াদি টিম করা সেই খেলার খেলোয়াড়দের আর্থিক সঙ্গতি বাড়ায় ও নির্ভাবনায় খেলার উৎসাহ যোগায় । তাই টেবিল টেনিস খেলোয়াড়দের আশা জাগিয়ে, বাংলাদেশ জেল টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘমেয়াদি দল বানাতে যাচ্ছে । বাংলাদেশ জেল দলকে টেবিল টেনিস নিয়ে আসার পিছনে সর্বোচ্চ অবদান যার, তিনি হচ্ছেন কারা মহাপরিদর্শক, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন ।

যিনি ছিলেন বিকেএসপির প্রাক্তন মহা পরিচালক । তিনি বলেন :
: বিগত বছরগুলোতে দেখছি, যেমন মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদক জয়, কমনওয়েলথ গেমস এর মত একটি খেলায় কোয়ার্টার ফাইনালে উন্নীত, এমনকি সর্বশেষ আমি যখন বিকেএসপিতে ছিলাম, তখন দেখেছি আবারও এরা সাউথ এশিয়ান থেকে এশিয়ানে কোয়ালিফাই করেছে, এই ধারাবাহিকতা দেখে আমাদের মনে হয়েছে এই খেলাটা বাংলাদেশকে আন্তর্জাতিক সাফল্য এনে দিচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু এই টেবিল টেনিস থেকে আশা করা যায় । তাই আমরা টেবিল টেনিসের ভালো কিছু হওয়ার সঙ্গী হতে চাচ্ছি । আমরা দল গঠনের ক্ষেত্রে জুনিয়রদেরকে প্রাধান্য দিয়েছি যারা বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং বিগত সাউথ এশিয়ান জুনিয়র এর স্বর্ণপদক জয়ী । যাতে তারা বহুদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির ডাইরেক্টর ট্রেনিং কর্নেল হাসান । তিনি বলেন, বিকেএসপির দায়িত্ব হচ্ছে বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরি করে, জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করা । আজকে বাংলাদেশ জেল দলে টেবিল টেনিস খেলোয়াড় অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত ।

বাংলাদেশ জেলের পুরুষ দলে থাকছেন : সাউথ এশিয়ান জুনিয়র স্বর্ণপদকজয়ী দলের সদস্য, বর্তমান জাতীয় জুনিয়র র‍্যাংকিং নাম্বার এক ও দুই যথাক্রমে : নাফিজ ইকবাল ও আবুল হাসান হাসিব
এছাড়া তৃতীয় খেলোয়াড় হিসেবে থাকছেন সাউথ এশিয়ান জুনিয়র এ ব্রোঞ্জ জয়ী দলের সদস্য মোঃ সাগর ।
মেয়েদের মধ্যে থাকছেন, সাউথ এশিয়ান জুনিয়ারে ব্রোঞ্চ জয়ী দলের সদস্যা আসমা খাতুন লতা ও নবাগত বুলবুলি ও রাফিয়া ।
কোচ হিসাবে থাকছেন । সর্বশেষ সাউথ এশিয়ান এ রৌপ্য জয়ী দলের কোচ মোঃ আশিকুর রহমান পলাশ ।

জেল দলের এক নম্বর খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ জুনিয়র র‍্যাংকিং নাম্বার ওয়ান নাফিজ ইকবাল বলেন : আজকে আমাদের অনেক ভালো লাগছে যে একটি অফিস দল আমাদের টেবিল টেনিসে আসছে এবং আমি সেই দলে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি । এই ক্ষেত্রে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের বিকেএসপির প্রাক্তন ডিজি ও বর্তমানে কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের স্যারকে এবং আমাদের টেবিল টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খোন্দকার হাসান মুনির সুমন স্যারকে । ওনাদের অক্লান্ত পরিশ্রমে এই দলটা গঠিত হয়েছে ।

জেল দলের দ্বিতীয় খেলোয়াড় ও সাউথ এশিয়ান জুনিয়র এর স্বর্ণজয়ী দলের সদস্য ও বর্তমান বাংলাদেশ জুনিয়র র‍্যাংকিং নাম্বার দুই আবুল হাসান হাসিব বলেন :
আর্মি টিমে খেলোয়াড় গুলা ঢুকে যাওয়ার পরে, মন খারাপ হয়ে গিয়েছিল, যে, আমরা মনে হয় টিম পাবো না : কিন্তু আজ ভালো লাগছে যে, জেল টিম হচ্ছে এবং আমরা খেলতে পারছি ।

বাংলাদেশ জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী বলেন, টেবিল টেনিস খেলায় একটি অফিস দল আসা আমাদের জন্য অনেক বড় ব্যাপার । কারণ একটা অফিস দল আসার অর্থ কমপক্ষে ছয় থেকে সাতটা প্লেয়ারের আর্থিক স্বচ্ছলতা ও নির্ভাবনায় খেলার অঙ্গীকার ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102