রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

বাঘায়  চুরিসহ ওয়ারেন্টভুক্ত  ৩ আসামী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন মামলায় ৩জনকে আটক করেছে। চুরি মামলার দুইজন আসামী ও ওয়ারেন্টভুক্ত একজন আসামীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে, গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাঘা থানা পুলিশের বিশেষ একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযানে চুরিসহ ওয়ারেন্টভুক্ত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো বাঘা উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা মোঃ ইস্তা মন্ডলের ছেলে মোঃ নাঈম (৩০), কলিগ্রাম মধ্যপাড়া এলাকার বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ ফারদিন আহম্মেদ সমেন (২৪) এবং ওয়ারেন্টভুক্ত আসামী আড়ানী চকসিংগা এলাকার বাসিন্দা মোঃ মকবুলের ছেলে মোঃ জুয়েল আলী (৪৪)।

এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আটককৃতদের মধ্যে নাঈম ও ফারদিন এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং জুয়েল আলী দীর্ঘদিন ধরে আদালতের মুলতবি ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিলেন। আটককৃতদের ৩জনকে অদ্য শুক্রবার ২৪ জুলাই সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102