সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

শৈলকুপায় দুঃখী মাহমুদ কলেজে ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ত্রিবেণী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম সজিব, কলেজ শাখার আহবায়ক মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ স্বাধীন ইসলাম প্রমুখ।

এসময় কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান বলেন, বৃক্ষ আমাদের জীবনের অংশ। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে।

কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ রবিউল ইসলাম বলেন, বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই। তাই সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102