সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কোটচাঁদপুরে বেপরোয়া আলমসাদু কেড়ে নিল রাজমিস্ত্রির প্রাণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আবুল হাসান কোটচাঁদপুর :

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে রাজমিস্ত্রী কাজের সন্ধানে যাওয়ার সময় কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের কাশিপুর নামক স্থানে মোটরসাইকেল ও বেপরোয়া গতির আলমসাদুর মুখোমুখী সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের একজন নিহত হয়। নিহতের বাড়ি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন শিশারকুন্ডু গ্রাম। সে ঐ গ্রামের হামিদুল ইসলামের ছেলে বলে জানাগেছে।

(২৩ জুলাই বুধবার) সকালে রাজমিস্ত্রীর কাজ করার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। কাশিপুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির আলম সাদু এসে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পাওয়ার পরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে বেপরোয়া গতির আলমসাদুটি আটকে রাখে। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সবাই শান্ত থাকার আহবান জানান।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102