রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া দুই ফার্মেসীকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় আবিদ ফার্মেসি ও সাফিয়া ফার্মেসি নামক দুটি ফার্মেসীকে ১১ হাজার টাকা জরিমানা আদায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া আজ রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী পৌর এলাকার কাউতলীতে দুটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রির দায়ে আবিদ ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় সাফিয়া ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় সম্পূর্নভাবে নিষিদ্ধ এবং ড্রাগ লাইসেন্স নবায়নসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক। অনিয়মের কারনে দুটি ফার্মেসীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102