বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালের যুবক তিতাসে খুন হওয়া তিনজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ মোঃ রমিজ উদ্দিন :
স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির ক্ষোভে বরিশালের যুবকে কুমিল্লার তিতাসে এনে খুন রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। স্ত্রীর সঙ্গে পরকীয়া এবং পরবর্তীতে সেই সূত্র ধরে মেয়ের সঙ্গে অবমাননাকর ঘটনার প্রতিশোধ নিতেই ইমতিয়াজ নামের ওই যুবককে বরিশাল থেকে ফুসলিয়ে কুমিল্লায় এনে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করা হয়।

এই হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। তারা হলেন বরিশালের কাজীরহাট থানার ছৈয়দক্তা এলাকার মৃত সিরাজুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহেল ইসলাম (৪০), তার ছেলে শাহীন ইসলাম (১৯) এবং সোহেলের মামা, মেহেন্দিগঞ্জ থানার হেসামউদ্দিন এলাকার মৃত জালাল হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (৬১)।

১৭ জুলাই বিকেলে কুমিল্লা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ সুপার জানান, গত ১২ জুলাই কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গুলবাগ এলাকায় সড়কের পাশে একটি গাছের নিচে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক ইমতিয়াজ ওরফে মান্না (২২) বরিশালের কাজীরহাট থানার পূর্ব রতনপুর এলাকার দুলাল হাওলাদার এর ছেলে।

ঘটনার ছায়াতদন্ত শুরু করে পিবিআই। পরদিন ১৩ জুলাই নিহতের বাবা দুলাল হাওলাদার বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আবু বকর তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হন। এরপর ১৫ জুলাই গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীচর থেকে মূল পরিকল্পনাকারী সোহেল ও তার ছেলে শাহীনকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুলাই রাজাবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে সহায়তাকারী আবু হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে প্তার কৃতরা হত্যার পেছনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। মূল অভিযুক্ত সোহেল তার স্ত্রীকে বরিশালের গ্রামের বাড়িতে রেখে ছেলে শাহীনকে নিয়ে ঢাকায় গাড়ি চালাতেন। বাড়ি ফিরে তিনি স্ত্রীর সঙ্গে নিহত ইমতিয়াজের পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন। এরপর তিনি স্ত্রীকে ঢাকায় নিয়ে এলেও তার মাদ্রাসা পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়েকে দাদির কাছে বরিশালে রেখে আসেন।

অভিযোগ অনুযায়ী, এই সুযোগে ইমতিয়াজ তার মায়ের সঙ্গে তোলা বিভিন্ন অ শ্লী ল ভিডিও দেখিয়ে সোহেলের মেয়েকে ব্ল্যাকমেইল করে এবং তার সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে। এই ঘটনাটিও সোহেলের কানে পৌঁছালে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিশোধ নেওয়ার জন্য ছেলে ও মামার সঙ্গে মিলে ইমতিয়াজকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন আসামিরা একটি লাল মাইক্রোবাসে করে ইমতিয়াজকে সিলেটে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। ইমতিয়াজও তাদের সঙ্গে রওনা হন। কিন্তু মাইক্রোবাসটি সিলেটে না গিয়ে কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি এলাকায় নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির ভেতরেই তিনজন মিলে ইমতিয়াজকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে গাড়ি থেকে নামিয়ে মরা দেহটি রাস্তার পাশে ফেলে গলা কে টে দেন এবং ছুরিটি লাশের পাশেই ফেলে পালিয়ে যান।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকেই বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় হ ত্যা কাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102