মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, (ভ্রাম্যমান প্রতিনিধিঃ)

ঝিনাইদহে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে মহেশপুর উপজেলার ভাষনপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ভাষনপোতা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক। পাশাপাশি গরু পালন করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। এসময় আচমকা বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই লোকজন তাকে উদ্ধার করেন এবং দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম জানান, নুর ইসলাম খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102