রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বি এস এফের গুলিতে কৃষক যুবক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বি এস এফের গুলিতে বাংলাদেশী ইব্রাহিম বাবু (৩২) নামে এক কৃষক যুবক নিহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার(২জুলাই) দুপুরে দামুড়হুদা ঝাজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন।

নিহতের পরিবার ও তার পিতা দামড়হুদা ঝাজাডাঙ্গা গ্রামের মোঃ নুর ইসলাম জানান ঐদিন আমার ছেলে মোঃ ইবরাহিম বাবু সহ ৪/৫ জন বেলা সাড়ে ১২ টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বি এস এফ ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের লাশ বি এস এফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।

দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সাথে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান জানান ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনে ৩২ ব্যাটালিয়ন বি এস এফ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানান একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102