সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়, এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার গান্না এলাকার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজে পিকেএসএফ’র সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে রুরাল রিকস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।

গান্না পরিবেশ ক্লাবের সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ নবী, আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ ও আরইসিপি কর্মকর্তা বাপ্পী কুমার অধিকারী।

সেসময় বক্তারা, প্লাস্টিক পণ্য বা প্লাস্টিক ফুল ব্যবহার বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে পরিবেশবান্ধব উৎপাদন সামগ্রী ব্যবহারের উপর জোর আলোকপাত করেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থী ও এলাকার মানুষের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এর আগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি গান্না বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102