রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, শুক্রবার (২৭ জুন ২০২৫)

ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ হতে এ সংক্রান্ত আদেশ জারী করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াকফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বেঞ্চটি গঠন করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ২০২৫ সনের ১৪৬ নম্বর গঠনবিধি অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করেছেন। এর আগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করলে তিনি সদয় বিবেচনার আশ্বাস দেন।

আগামী রবিবার (২৯ জুন) হতে এই বেঞ্চের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলমকে এই বেঞ্চের বিচারকার্য পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। এ বেঞ্চটিকে অগ্রাধিকারভিত্তিতে ওয়াকফ, মুক্তিযোদ্ধা বিষয়ক ও ইনকামট্যাক্স সংক্রান্ত রীট মোশন ও এসংক্রান্ত শুনানিসহ আরো কিছু বিষয় শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওয়াকফ প্রশাসনের কয়েকশত মামলা বহু বছর ধরে উচ্চ আদালতে অনিষ্পন্ন রয়েছে। এর ফলে ওয়াকফ এস্টেটের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। ওয়াকফ প্রশাসনের অনেক ভূমিও ইতোমধ্যে বেহাত হয়ে গেছে।

ওয়াকফ সংক্রান্ত মামলা শুনানির দায়িত্বপ্রাপ্ত এবেঞ্চে যৌক্তিক সময়ে নিষ্পত্তি করা সম্ভব হলে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ওয়াকফ প্রশাসনেও গতির সঞ্চার হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102